প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১ ৪:৩৫ পিএম

দেশের সব চিনিকল নতুন করে ঢেলে সাজানো হবে। তবে সবগুলোর কাজ একসঙ্গে শুরু করা যাবে না। আগামী বছর (২০২২সাল) থেকে পর্যায়ক্রমে এ কাজ করা হবে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চিনিকল প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, প্রতিটি মিল নতুন করে সাজাবো। প্রয়োজনে থাইল্যান্ড ও ব্রাজিলের মতো দেশ থেকে দক্ষ টেকনিশিয়ান নিয়ে আসবো। পুরাতন চিনিকল চালিয়ে কোনো লাভ হয় না। লেবার খরচসহ অন্যান্য খরচ দিয়ে কিছু থাকে না। চিনিকল নিয়ে কিছু সংস্কার কাজও করতে হবে। আমার বিশ্বাস আগামী বছর থেকে বাস্তবায়ন কাজ শুরু করে দেবো। এখানে অনেক বিনিয়োগ করা হবে।

চিনিকল লাভজনক করা হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দরকার হয় মোলাসিস বা চিটাগুড় বিদেশ থেকে এনে চিনিকল চালানো হবে। শুধু সুগার মিল চালিয়ে হবে না। চিনিকলকে লাভজনক করতে হলে অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের উদ্যোগ শুরু হবে।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...