
এসএমই খাতে পুঁজিবাজার লেনদেন শুরু হতে যাওয়া আছিয়া সী ফুডের ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৮৫ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৬৬ টাকা। এহিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ১.২২ টাকা বা ১৮৫ শতাংশ বেড়েছে।
কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া আছিয়া সী ফুডসের শেয়ার লেনদেন আগামী ১৮ জুলাই (সোমবার) শুরু হবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে : “ACHIASF” এবং কোম্পানি কোড হচ্ছে : ৭৪০০২।
কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) বরাদ্দ পাওয়া শেয়ার আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ১৩ জুলাই প্রেরণ করা হয়েছে। এর আগে ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত কোম্পানিটির কিউআইওতে আবেদন নেওয়া হয়।
গত ০৫ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৯তম সভায় কোম্পানিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।
কিউআইও’র মাধ্যমে আছিয়া সী ফুডস শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করার জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি স্থাপন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৭ টাকায়।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত