স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারী ১৪, ২০২৬ ৯:৫৫ এএম

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপের আনন্দোৎসব শুরু হতে বাকি প্রায় পাঁচ মাস। ১১ জুন মেক্সিকো থেকে শুরু হবে এবারের আসর। এর আগে বিশ্বভ্রমণে বেরিয়েছে সোনালি এই ট্রফি। আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে আজ এই ট্রফি আসছে ঢাকায়।

এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে বিশ্বকাপের ট্রফিটি নিয়ে আসছে ফিফা। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেখতে পেয়েছিলেন পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের স্বপ্নিল ট্রফিটি।

তবে এবার ঢাকায় খুব বেশি সময় থাকছে না এই ট্রফি। সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে ট্রফি-বরণ অনুষ্ঠান। এরপর ফিফার স্পন্সর কোকাকোলার সহযোগিতায় আজ দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারা হোটেল র‍যাডিসন ব্লুতে রাখা হবে ট্রফিটি। কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবানরা সামনে থেকে দেখার সুযোগ পাবে ঐতিহাসিক ট্রফিটি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

প্রথমবার বিশ্বকাপের ট্রফি এসেছিল ২০০২ সালে, তবে সেবার সেটা ছিল রেপ্লিকা। এরপর প্রথমবার আসল ট্রফি ঢাকায় আসে ২০১৩ সালে। এবার চতুর্থবারের মতো আসছে বাংলাদেশের ফুটবল ভক্তদের সামনে। ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে এবারের ভ্রমণ শুরু হয় বিশ্বকাপ ট্রফির। বিশ্বকাপের আগে অন্তত ৩০টি দেশের ৭৫টি শহরে ঘুরবে ট্রফিটি। কোকাকোলার দাবি ২০ বছর ধরে বিশ্বের প্রায় ৪০ লাখ সমর্থকের সামনে এই ট্রফিটি নিয়ে গেছে তারা। ঢাকা থেকে ট্রফিটির পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...