
মা, পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। সদ্য জন্ম নেয়া শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে-যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি।
শত বিপদ-আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সবসময়। চেখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদগ্রীব হয়ে থাকে সবসময়। তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। আজ সেই মায়েদের দিন, বিশ্ব মা দিবস।
রোববার (১২ মে) বিশ্বব্যাপী পালন করা হচ্ছে মা দিবস। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় মা দিবস।
১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুলশিক্ষিকা আনা মারিয়া জার্ভিস তার প্রয়াত মা, অ্যান রিভস জার্ভিস কে স্মরণ করে এক রোববার তার স্কুলে মা দিবস পালন করেন।
পরবর্তীতে ১৯১৪ সালে যুক্তরাস্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন।
তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরোনো। প্রাচীন গ্রীক ও রোমান সভ্যতার সময় থেকে মা কে উৎসর্গ করে একটি দিবস পালিত হতো।
এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দিতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রোববারকে বেছে নেয়া হয়েছিল, যা ‘মাদারিং সানডে’ হিসেবে পরিচিত। এ দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মত।
মানুষের ভেতরে যেমন মা এর জন্য ভালবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতরেও, ভালবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও।
শুধু মানব জাতিই নয়, ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝেই দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন। যা সভ্যতার মানদণ্ডের উর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা। প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারার নাম মাতৃত্ব।
বিএইচ
- ১যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান
- ২পানি পানের সঠিক নিয়ম জেনে নিন
- ৩কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৪বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ৫ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৬শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ৭গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৮বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৯সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১০অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৯দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত