প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১ ১০:৫৮ এএম

দ্বিতীয় দিনের মতো চলা ‘সর্বাত্মক লকডাউন’ পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্যাংক খোলা রয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর আনুষাঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে কঠোর বিধিনিষেধের এসময়ে প্রতিটি ব্যাংকের প্রধান শাখা বা স্থানীয় কার্যালয় খোলা রাখতে হবে। খোলা রাখতে হবে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সকল শাখা।

সিটি করপোরেশন এলাকায় প্রতি দুই কিলোমিটারে একটি শাখা খোলা রাখতে হবে। এ সময়ে উপজেলা পর্যায়ে প্রতিটি ব্যাংকের একটি শাখা রোববার, মঙ্গল ও বৃহস্পতিবার খোলা রাখতে হবে। বিধি-নিষেধের এ সময়ে কর্মকর্তা কর্মচারীদের আনা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...