প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২ ২:১০ পিএম

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে আতশবাজি তৈরীর করখানায় বিস্ফোরনে দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার দক্ষিন ভাষাটি গ্রামে।

নিহতরা হলেন, দক্ষিন ভাষাটি গ্রামের আব্দুল গনির স্ত্রী আফিলা খাতুন (৪৫) ও বারইগ্রাম গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা খাতুন (৩০)। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, উপজেলার দক্ষিন ভাষাটি গ্রামে বোরহান উদ্দিন নামের এক ব্যাক্তির আতশবাজি তৈরীর করখানায় কাজ করত কয়েকজন নারী।

বুধবার সকালে ঐ কারখানায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ঘরটি উড়ে যায় এবং ঘটনাস্থলে দুই নারীর মুত্যু হয়। ঘটনাটি বজ্রপাতের কারণে হয়েছে না আতশবাজি তৈরীর করখানায় বিস্ফোরনে হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

এঘটনার পর পরই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার

পাঠকের মতামত

বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে ...

বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...