
নির্ধারিত সময়ে গোল করতে পারলো না দুই দলের কেউই। গোল হলো না অতিরিক্ত ৩০ মিনিটেও। ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেই টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে জিতলো মিসর।
বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে ক্যামেরুনকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে নাম লিখিয়েছে মোহামেদ সালাহর দল।
ম্যাচের শুরু থেকে মিসরকে কোণঠাসা করে রেখেছিল ক্যামেরুন। ভাগ্য ভালো থাকলে গোল পেয়ে যেতে পারতো ১৮ মিনিটেই। মাইকেল এনগাদেউ-এনগাদুইয়ের হেড পোস্টে আটকে যায় তখন। ভিনসেন্ট আবুবাকারের শটও একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
টানা দ্বিতীয় কর্নারে আবার সুযোগ আসে ক্যামেরুনের সামনে। কর্নার থেকে ফ্লিকে বল ফাঁকায় পান মাইকেল। তবে তাড়াহুড়ায় ঠিক মতো শট নিতে পারেননি।
উত্তেজনায় ঠাসা ম্যাচের ৯০ মিনিটে মিসর কোচ কিরোজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডাগআউট ছাড়েন। কিছু পরে রেফারির সিদ্ধান্ত প্রতিক্রিয়া দেখিয়ে সহকারী কোচ গোমাও হলুদ কার্ড দেখে বসেন। এর আগে নকআউটে আরও একটা হলুদ কার্ড দেখায় ফাইনালে ডাগআউটে থাকা হচ্ছে না তারও।
অতিরিক্ত সময়ে মিসরের সামনে দুটো সুযোগ এসেছিল। ১০০ মিনিটে বক্সের কোণা থেকে মোহামেদ সালাহর ট্রেডমার্ক শট লক্ষ্যভ্রষ্ট হয় একটুর জন্য। ১১৭ মিনিটে রামাদান সোভির ক্রসে পা ছোঁয়াতে পারেননি কেউ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ভালো শুরু করেছিল ক্যামেরুন। আবুবাকার এগিয়ে দেন দলকে। জবাবে জিজুর গোলে ১-১ সমতা আনে মিসর। এরপরই মিসর গোলরক্ষক আবু গাদালের সামনে খেই হারিয়ে ফেলে ক্যামেরুন।
হ্যারল্ড মুকুদি ও জেমস লিয়া সিলিকির শট ঠেকিয়ে দেন আবু গাবাল। পরের দুই শটে মিসর ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মোহামেদ আব্দেলমোমেন আর মোহামেদ লাশিনের গোলে।
এমন মুহূর্তে স্নায়ু ধরে রাখতে পারেননি ক্লিন্টন এন’জিয়ি। শেষ শটটা তিনি উড়িয়ে মারেন আকাশে। তাতেই শেষ হয়ে যায় ক্যামেরুনের স্বপ্ন।
মিসর আর সেনেগালের মধ্যে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালটি হবে আগামী রোববার। যেখানে মোহামেদ সালাহ মুখোমুখি হবেন তারই লিভারপুল সতীর্থ সাদিও মানের।
- ১দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৩ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৪সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৫সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৬সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৭ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৮ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ৯বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ১০হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ১কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত