প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০ ১২:৪১ পিএম , আপডেট: ডিসেম্বর ৩, ২০২০ ২:৪৫ পিএম

আবারও মেসির সাথে একসঙ্গে খেলতে চান ব্রাজিলিয়ান তারকা নেইমার। চার মৌসুম একসঙ্গে থেকে বার্সেলোনার বিধ্বংসী আক্রমণভাগ তৈরি করেছিলেন লিওনেল মেসি ও নেইমার।

মেসির সাবেক সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাৎকারে মেসিকে বলে দিলেন, আগামী মৌসুমেই আবার আমরা একসঙ্গে খেলতে নামবো।

২০১৭ সালের গ্রীষ্মে ২২ কোটি ২০ লাখ ইউরোতে দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ফ্রান্সে গেলেও প্রায়ই তার ন্যু ক্যাম্পে ফেরার খবর চাউর হয়েছে। কিন্তু বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় নেইমার স্বপ্ন দেখছেন তার সঙ্গে পুনর্মিলন হওয়ার।

গত মৌসুমের শুরুতে বার্সেলোনাকে বিদায় বলেও রিলিজ ক্লজের জটিলতায় সিদ্ধান্ত থেকে সরে আসেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সম্ভবত ন্যু ক্যাম্পে এটাই হচ্ছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর মৌসুম। বার্সা ছেড়ে মেসির সম্ভাব্য ঠিকানা কোথায় হতে পারে, তা নিয়ে চলছে নানা কানাঘুষা।

তবে নেইমার চান মেসির পাশে খেলতে। ম্যানইউর বিপক্ষে বুধবার ৩-১ গোলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ জেতার পর তিনি বলেছেন, ‘আমি সবচেয়ে বেশি যেটা চাই তা হলো আবারও তার পাশে খেলা উপভোগ করা।’ কোথায় তাদের পুনর্মিলনী হতে পারে জানতে চাইলে হেসে নেইমারের জবাব, ‘সে আমার ভূমিকায় খেলতে পারে, আমার জন্য তা কোনও সমস্যা হবে না। নিশ্চয়, আগামী বছর আমাদের এটা করতে হবে।’

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...