ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫ ৬:৩৩ পিএম

রংপুর প্রতিনিধি

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আরিফুজ্জামান, তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত এপিবিএন-২–এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে তাকে আটক করে বিএসএফ। দেশটির সংবাদমাধ্যম ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।

বিএসএফ সূত্র জানায়, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত পেরোতে দেখে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আরিফুজ্জামান গত বছরের ৫ আগস্ট পর্যন্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে এপিবিএন-২–এ বদলি করা হয়। সেখানে তিনি ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন। কিন্তু ১৪ অক্টোবর থেকে তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে যোগ না দেওয়ায় সাময়িক বরখাস্ত হন। সেই থেকে তিনি পলাতক ছিলেন বলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান গণমাধ্যমকে জানিয়েছেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...