প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৩:১৪ পিএম

বাংলাদেশ কৃষি ব্যাংকে নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগদান করেছেন মো. আব্দুর রহিম। এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

মো. আব্দুর রহিম ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কৃষি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি রূপালী ব্যাংকের ছয়টি শাখাসহ একাধিক করপোরেট শাখায় দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চারটি বিভাগীয় কার্যালয়ের দায়িত্ব পালনসহ ঢাকা উত্তর অঞ্চলের জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আমানত সংগ্রহে আর্থিক পুরস্কার ও শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপকের পুরস্কার অর্জন করেন।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...