প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ ৩:৪৫ পিএম

বাংলাদেশের অগ্রযাত্রা একটি স্বস্তা শ্রমের উপর দাঁড়িয়ে আছে। এটিকে পরিবর্তন করে উৎপাদনশীল শ্রম অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

১৫ নভেম্বর (সোমবার) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক মেনেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গার্মেন্টস সেক্টর। কিন্তু এর ভিত্তি দাঁড়িয়ে আছে স্বস্তা শ্রমের উপর। আমাদেরকে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে মূলত রেমিটেন্স, গার্মেন্টস সেক্টর এবং কৃষির উপর। এই তিন খাতেই সস্তা শ্রমের উপর ভিত্তি করে অদক্ষ শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে। যদি এখানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকদের কাজে লাগানো যেত তাহলে দেশে উন্নয়ন আরো দ্রুত করা সম্ভব হতো।

তিনি বলেন, আমাদের গ্রামগুলোতে পরিবর্তন হচ্ছে। কিন্তু কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং কি ধরনের পরিবর্তন হওয়া উচিত তার উপর আমাদের তেমন কোন গবেষণা নেই। এক্ষেত্রে গ্রাম এবং কৃষি উন্নয়নে গবেষণার প্রয়োজন আছে বলেও মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।

বিআইবিএমের পরিচালক ড. আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, আইডিএস এর সাবেক পরিচালক ড. মোস্তফা কে মুজেরী, বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি সাবেক উপাচার্য ড. এম এ সাত্তার মন্ডলসহ বিআইবিএমের গবেষকবৃন্দ।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...