জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫ ৭:১৩ পিএম

অন্তর্বর্তী সরকারের আর বেশিদিন সময় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে ধল্লা এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সময় বেশিদিন নাই। আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাবো, যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়। রোডস অ্যান্ড হাইওয়ে যখন কোনো রাস্তা করে, তখন জমির মালিককে তিনগুণ দাম দিতে হয়, তেমনি এলজিইডিকেও তিনগুণ দাম দিতে হবে।

তিনি বলেন, আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে পারবেন। পলিথিন ও প্লাস্টিক বোতলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে দেখেছেন আমাদের বাবা-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন, আপনারাও তা ব্যবহার করবেন। দেখবেন, এতে কৃষির উন্নতি হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন সম্ভব হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবিআহ নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...

মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন

মাদারীপুরে  ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ...

প্রতিমন্ত্রী টুকু শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ ...

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...