
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্প্রতি চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। এরপর দুই দেশের মধ্যে শুরু হয় যাত্রীবাহী বিমানচলাচল এবং পর্যটকদের ভ্রমণ।
মাত্র এক মাস আগেই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি হয়। এর মধ্যেই প্রকাশ্যে ইসরায়েলিদের কুকীর্তি। আরব আমিরাতের হোটেল থেকে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি পর্যটকরা।
আমিরাতের একটি বিলাসবহুল হোটেল এ চুরির অভিযোগ করেছে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে। ইসরায়েলের ইয়েদিয়ত আহারোনট পত্রিকায়ও এ নিয়ে গত মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে।
জানা গেছে, হোটেলে রাখা লাইট, তোয়ালে এমনকি দেয়ালে টানানো দামি পেইনটিংও চুরি করে নিয়ে যাচ্ছে তারা। খবর আরব নিউজ, মিডল ইস্ট মনিটর ও তাসনিম নিউজের।
এক ব্যবসায়ীর বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক কাজে আমিরাতে বসবাস করছেন। সম্প্রতি হোটেলের লবিতে গিয়ে ভয়বহ একটি ঘটনার সাক্ষী হলেন।
সেখানে তিনি দেখলেন, চেক আউটের সময় ইসরায়েলি পর্যটকের ব্যাগ থেকে একে একে হোটেলের চুরি যাওয়া সব জিনিসপত্র বের করা হচ্ছে।
হোটেলটির ম্যানেজার জানিয়েছেন, হাজার হাজার পর্যটক আসেন তার হোটেলে। মাঝে মাঝে দু-একজন ঝামেলা করলেও সম্প্রতি ইসরায়েলি পর্যটকদের আচরণ দেখে তিনি বিস্মিত।
ম্যানেজার বলেন, তাদের ব্যাগ থেকে হোটেলের ইস্ত্রি, তোয়ালে পর্যন্ত পাওয়া গেছে। আমরা যখন পুলিশ ডাকতে গেছি- তখন তারা ক্ষমা চেয়ে এসব চুরি করা সামগ্রী ফেরত দিয়েছেন।
- ১চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা
- ২গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- ৩ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন
- ৪রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ৯ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত