প্রকাশিত: মে ২, ২০২৪ ৫:৫১ পিএম , আপডেট: মে ২, ২০২৪ ৫:৫২ পিএম

স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে বাংলাদেশ সরকার। সেই লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি আরপিজিসিএল। বৃহস্পতিবার (২ মে) যার মেয়াদ (ডেডলাইন) শেষ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী জুনের মধ্যে এই এলএনজি সরবরাহ করবে ঠিকাদার। খাত সংশ্লিষ্ট দুই সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উভয় সূত্রই জানায়, আগামী ৭ থেকে ৯ জুনের মধ্যে প্রথম কার্গো, ৯ থেকে ১১ জুনের মধ্যে দ্বিতীয় কার্গো এবং ১৯ থেকে ২১ জুনের মধ্যে তৃতীয় কার্গো দেশে পাঠাতে হবে ঠিকাদারকে। রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (আরপিজিসিএল) বিষয়টি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে।

দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হতে পারে ১ হাজার ২৭৪ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৫২০ টাকা। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি করতেই মূলত এই উদ্যোগ।

২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এতে স্পট মার্কেটে এলএনজির মূল্য স্বাভাবিকের চেয়ে বহু গুণ বেড়ে যায়। ফলে ওই বছরের জুলাই থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত জ্বালানি পণ্যটি কেনা বন্ধু রাখে সরকার।

পরিপ্রেক্ষিতে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ ঘাটতি দেখা যায়। তাতে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। পরে গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে আমদানির অনুরোধ জানায় বিভিন্ন প্রতিষ্ঠান। সেই প্রেক্ষাপটে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে এলএনজি কেনা হচ্ছে।

২০২২ সালের ২৫ আগস্ট বিশ্ববাজারে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ছিল ৭০ ডলার। বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বোচ্চ। গত বছরের জানুয়ারিতে তা নেমে আসে ২২ ডলারের। এখন যা আরও কমে ১০ ডলার ২০ সেন্টে স্থির হয়েছে। ফলে বেশি কেনা হচ্ছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩ কার্গো ক্রয় করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ...