প্রকাশিত: জুলাই ১, ২০২১ ৫:১৬ পিএম

আরো চার ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। প্রতিষ্ঠান চারটি হলো; ই-অরেঞ্জ, কিউকম ডটকম, দালাল প্লাস ও বাজাজ কালেকশন।

ব্যাংকগুলোর কাছে পাঠানো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’র চিঠিতে বলা হয়েছে, ‘চার ই-কমার্স প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নামে কোনো হিসাব বর্তমানে বা ইতোপূর্বে পরিচালিত হলে তা জানাতে হবে। পাশাপাশি হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীও পাঠাতে হবে।’

মঙ্গলবার (২৯ জুন) সাতটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছিলো বিএফআইইউ। প্রতিষ্ঠান সাতটি হলো- আলেশা মার্ট, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস ডটকম।

এর আগে গণমাধ্যমে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ১০টি ই-কমার্সের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করেছে বেশ কয়েকটি ব্যাংক। একই সময়ে আর্থিক প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি ব্যাংক এসব প্রতিষ্ঠানের সাথে লেনদেন বিষয়ে সতর্ক করেছে।

এদিকে গতকাল বুধবার (৩০ জুন) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সার্ভিস অপারেটরের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়েছে, ‘ই-কমার্স প্রতিষ্ঠান পণ্য সরবরাহের পর দাম পাবে।’

 

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...