
গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই হারে ২৮ ম্যাচের অপরাজিত যাত্রা থেমে গিয়েছিল কলম্বিয়ার। দুই মাসেরও কম সময় পর সেই হারের প্রতিশোধ নিলো কলম্বিয়া। এবার ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। এই হারে ১২ ম্যাচের অপরাজেয় যাত্রাও থেমে গেলো আর্জেন্টিনার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে কলম্বিয়া। একইসঙ্গে ভালো সুযোগও তৈরি করে স্বাগতিকরা। রক্ষণ ও আক্রমণের দারুণ সমন্বয় ঘটিয়ে অসাধারণ এক শো দেখিয়েছে কলম্বিয়া। যে কারণে গোল পেতেও দেরি হয়নি স্বাগতিকদের।
ম্যাচের ২৫ মিনিটে ইয়ারসন মোসকুইরার গোলে প্রথম লিড নেয় কলম্বিয়া। ৪৮ মিনিটে সেই শোধ করে আর্জেন্টিনার নিকো গঞ্জালেজ। ৬০ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনার জাল কাঁপান জেমস রড্রিগেজ। এই গোল আর শোধ করতে পারেনি লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা।
শেষ বাঁশি বাজার পর সে কি উদযাপন কলম্বিয়ার! যেন প্রতিশোধ নেওয়ার আনন্দে ভাসছিল পুরো দল। গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদেরও সেটি উল্লাস, বাধ ভাঙা আনন্দ।
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের জন্য হার হজম করা ছিল দারুণ কষ্টের। কারণ, এই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেই ইনজুরিতে পড়েছিলেন প্রিয় তারকা মেসি। কোপার ফাইনালের সেই ইনজুরির পর থেকে এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি এই আর্জেন্টাইন। এবার দর্শক-সমর্থকদের সঙ্গে বসে নিজের দলকে প্রতিশোধের শিকারও হতো দেখলেন মেসি।
২০১৬ সালের পর আর্জেন্টিনাকে হারাতে পারেনি কলম্বিয়া। ৮ বছর পর বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর স্বাদ উপভোগ করলো তারা। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এই প্রথম হারের তিক্ত স্বাদ নিলো আর্জেন্টিনা।
১৮ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আজে কলম্বিয়া। এই অঞ্চল থেকে সেরা ৬টি দল খেলবে ২০২৬ বিশ্বকাপে।
বিএইচ
- ১বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ২বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ৩খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ৪ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৬গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার
- ৭সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ৮মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ৯সূচকের পতনে চলছে লেনদেন
- ১০হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ১০ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা





পাঠকের মতামত