
প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ফরাসিদের জন্য ছিল প্রতিশোধের। কারন কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তাই প্রতিশোধের আগুনে পুড়িয়ে ১-০ গোলের ব্যবধানের আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দল।
শুক্রবার (২ আগস্ট) মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে বলের দখল, লক্ষ্যে শট, গোলচেষ্টা সবদিকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের ৫মিনিটে ফ্রান্সের জিন ফিলিপে মাতেতার করা গোলটি আর শোধ করতে পারেনি আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
হাতাহাতির এক পর্যায়ে ফ্রান্সের বদলি খেলোয়াড় এনজো মিলোতকে লালকার্ড দেখান রেফারি। যে কারণে সেমিফাইনালে মিশরের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না এই ফরাসি মিডফিল্ডার।
গতকালের ম্যাচে মাঠে খেলোয়াড়দের মতো দাঙ্গায় মেতেছিল দর্শকরাও। আক্রমণাত্মক হয়ে উদযাপন করছিলেন ফরাসি দর্শকরা। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করে। পুলিশের তৈরি বেষ্টনির মাধ্যমে নিরাপদে মাঠ ছাড়েন আর্জেন্টিনার দর্শকরা। শুধু তাই নয়। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার ফুটবলাররা যখন জাতীয় সংগীত গাচ্ছিলেন, তখনও ধুয়ো ধ্বনি দিচ্ছিলেন ফরাসি দর্শকরা। উচ্চশব্দে বাঁশিও বাজিয়েছেন।
এর আগে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতার ফ্রান্সের খেলোয়াড়দের উদ্দেশে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে।
সেই ঘটনার প্রতিবাদে পাল্টা আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করেন ফরাসি দর্শকরা। তারা মক করে বলতে থাকেন, কোথায় আর্জেন্টাইনরা।
গতকাল ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের সম্ভাবনা তৈরি করেছিল আর্জেন্টিনা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি হ্যাভিয়ের মাসচেরানোর দল। অপরদিকে এই অর্ধের দৃঢ়তায় ম্যাচের ৮৪ মিনিটে আরও একটি গোলের দেখাও পেয়েছিল ফ্রান্স। তবে গোলটি ভিএআর চেকে বাতিল করে দেন রেফারি। ফরাসিদের বিপক্ষে ফাউলের সিদ্ধান্ত দেন তিনি।
শেষমেশ ১-০ ব্যবধানেই খেলা শেষ হয়। ২০০৪ ও ২০০৮ সালের সোনা জয়ী আর্জেন্টিনাকে বিদায় নিতে হয় সেরা আট থেকেই।
বিএইচ
- ১বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব
- ২নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা
- ৩চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫রাষ্ট্রপতি নির্বাচন: ইসি থেকে মনোনয়নপত্র নিল ১১-দলীয় জোট
- ৬সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
- ৭বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু
- ৮নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
- ৯এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ১০র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ১প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৩জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৬সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৭কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৮ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি





পাঠকের মতামত