ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ ৩:৩৪ পিএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “রেডিমেড গার্মেন্টস (আরএমজি) ফাইন্যান্সিং” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) ব্যাংকের আরএমজি ও রপ্তানি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) রাফাত উল্লা খান। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন।

প্রধান অতিথি রাফাত উল্লা খান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক (আরএমজি) খাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় শিল্পখাত হিসেবে ভূমিকা রাখছে। এসময় তিনি ব্যাংকের কর্মকর্তাদের নতুন আরএমজি ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী হওয়া, অতিরিক্ত মেয়াদোত্তীর্ণ ও শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গ্রাহকসেবায় স্বচ্ছতা, দ্রুততা ও শরীয়াহভিত্তিক নীতিমালা অনুসরণে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আরএমজি খাতে বিনিয়োগের মাধ্যমে শুধু ব্যাংকের মুনাফা বৃদ্ধি নয়, বরং দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের আরএমজি ও রপ্তানি সংশ্লিষ্ট খাতে সম্পৃক্ত ৫৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...