
বেসরকারি জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে গ্রুপ বীমা পলিসি গ্রহণ করে পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড। গ্রুপ বীমা করার পর পেট্রোম্যাক্স এলপিজির কর্মকর্তা মো. মকসেদুর রহমান মারা যাওয়ায় পলিসির শর্তানুযায়ী ১০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি। এই পলিসির বিপরীতে প্রিমিয়াম দেয়া হয়েছিল ২ হাজার ৫০০ টাকা।
মো. মকসেদুর রহমান পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের জুনিয়র এক্সিকিউটিভ (এইচআর) ছিলেন। তার মৃত্যু দাবির ১০ লাখ টাকার চেক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব এইচআর লুতফুন নাহার। এক অনুষ্ঠানের মাধ্যমে জেনিথ লাইফের ভাইস চেয়ারম্যান ও ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার এই চেক তুলে দেন বলে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জানান বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
তিনি জানান, ২০২০ সালের ৯ অক্টোবর পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের কর্মকর্তা মো. মকসেদুর রহমান মংলা থেকে খুলনা যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বীমা দাবির সব কাগজপত্র হাতে পাওয়ার মাত্র চার দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হয়। গ্রুপ বীমা চুক্তির আওতায় মাত্র ২ হাজার ৫০০ টাকা প্রিমিয়ামে ১০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
এস এম নুরুজ্জামান আরও জানান, ২০২০ সালে জেনিথ লাইফ ১৩টি মৃত্যু দাবি বাবদ ১১ লাখ ৬১ হাজার টাকা, ৮টি গ্রুপ বীমার দাবি বাবদ ২৮ লাখ ৮২ হাজার টাকা, হাসপাতাল বীমার ৭টি দাবি বাবদ ১ লাখ ৪ হাজার টাকা, ৫৪৭টি এসবি বাবদ ১ কোটি ৬১ লাখ টাকা এবং ১৭টি সারেন্ডার বাবদ ২ লাখ ২২ হাজার টাকা এবং প্রথম একক প্রদান বীমা বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোম্যাক্স এলপিজির ব্যবস্থাপনা পরিচালক আনিস সালাউদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন জেনিথ লাইফের জিএম (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত