প্রকাশিত: নভেম্বর ১, ২০২১ ২:২৯ পিএম

করোনা মহামারির কারণে এবারও হচ্ছে না আয়কর মেলা। তবে আজ সোমবার (১ নভেম্বর) থেকে কর দাতাদের সুবিধার জন্য কর অঞ্চলে বিশেষ সেবা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। কর অঞ্চলগুলোতে গিয়ে কর দিতে পারবেন করদাতারা। নভেম্বর মাসজুড়ে এ সেবা চলবে।

এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এ মাসে জাতীয় ট্যাক্স কার্ড এবং জেলা ও সিটি করপোরেশনের সেরা করদাতাদের সম্মাননা দেওয়ার আয়োজন করেছে বলেও জানিয়েছে এনবিআর।

জানা গেছে, প্রতিটি কর অঞ্চলে হেল্প ডেস্ক বসানো হয়েছে। করদাতারা তাৎক্ষণিকভাবে কর পরিশোধের প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। এসব বুথে ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধনের ব্যবস্থাও রয়েছে। এছাড়া প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে কর সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য পাবেন করদাতারা। পাবেন বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা।

এনবিআর জানায়, সশস্ত্রবাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে ৯ ও ১০ নভেম্বর দুই দিন রিটার্ন গ্রহণ ও কর বিষয়ে যাবতীয় তথ্য সেবা দেওয়া হবে।

ঢাকার বাইরে চট্টগ্রামের চারটি কর অঞ্চলে কেন্দ্রীয়ভাবে ও অন্য সব কর অঞ্চল নিজস্ব ব্যবস্থাপনায় যথাযথ আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলা ও সিটি করপোরেশনভিত্তিক সেরা করদাতা সম্মাননা দেওয়া হবে।

প্রসঙ্গত, এনবিআরের ২০২১-২০২২ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুসারে ২২ কারণে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। একজন করদাতার আয়ের খাত, আয়ের পরিমাণ এবং সম্পদের পরিমাণ বিবেচনায় এনবিআর পাঁচ ধরনের আয়কর রিটার্ন চালু করেছে।

একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় ও সম্পদের তথ্য নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর আইন অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...