
বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন ক্যান্সারে পরিণত হয়েছে। দিন যত যাচ্ছে এই খেলাপি নামের এই ক্যান্সার ততই বাড়ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম-দুর্নীতি আর ঋণের নামে লুট করে নেয়া হাজার হাজার কোটি টাকা এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে। বিগত সরকারের উপর মহলের নির্দেশেই অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিতে এসব খেলাপি ঋণ গোপন করে রাখা হয়েছিল।
গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরই ব্যাংক খাতের আসল চিত্র বেরিয়ে আসছে। নানান অনিয়মের সাথে প্রকাশ্যে আসছে গোপন করে রাখা খেলাপি ঋণের পরিমাণও। যার ফলে প্রতি কোয়ার্টারেই বাড়ছে ব্যাংক খাতের খেলাপি ঋণ। আর সর্বশেষ তিন মাসে (জানুয়ারি-মার্চ) খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। আর এক বছরে বেড়েছে ২ লাখ ৩৮ হাজার ৩৯ কোটি। যা দেশের ইতিহাসে রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রশ্রয়, অদক্ষ তদারকি ও শিথিল নীতির ফলে এই চিত্র তৈরি হয়েছে। এতদিন ধরে ঋণ পুনঃতফসিল, ভুল নীতিমালার কারণে রাজনৈতিক প্রভাবে অনেক খেলাপিকে নিয়মিত হিসেবে দেখানো হয়েছে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সুবিধাগুলো স্থগিত হলে বাস্তব চিত্র বেরিয়ে এসেছে।
তথ্যানুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা। আর ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। সেই অনুযায়ী মাত্র তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। এই ঋণের হার এখন দাঁড়িয়েছে মোট বিতরণকৃত ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশে। যা আন্তর্জাতিক মানদ-ের তুলনায় বিপজ্জনকভাবে বেশি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৩১ মার্চ শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি ৩৪ লাখ টাকা। আর চলতি বছরের মার্চ শেষে সেটা দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি ৯৪ লাখ টাকায়। সেই হিসাবে এক বছরে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৩৮ হাজার ৩৯ কোটি ৬ লাখ টাকা।
আ.লীগ আমলে বিশগুণ বৃদ্ধি
২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব গ্রহণের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। সেই জায়গা থেকে আজ তা প্রায় ২০ গুণ বৃদ্ধি পেয়ে ৪ লাখ কোটির ঘরে পৌঁছেছে।
সরকারি দল ঘনিষ্ঠ কিছু গ্রুপ বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা অব্যবহৃত অথবা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে এস আলম, নাসা গ্রুপ, বেক্সিমকোসহ অনেক গ্রুপ এখন খেলাপির তালিকায়। কেউ কেউ জেলে, অনেকে বিদেশে পালিয়ে আছে। রাজনৈতিক আশীর্বাদ ও বিশেষ ছাড়ে এদেরকে বছরের পর বছর ধরে নিয়মিত হিসাবভুক্ত করা হয়েছিল।
ব্যাংকাররা বলছেন, গুটিকয়েক প্রভাবশালী ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে গোটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। এতে নতুন ঋণ বিতরণে গতি হ্রাস পাচ্ছে, ক্ষুদ্র উদ্যোক্তারা বঞ্চিত হচ্ছেন অর্থায়ন থেকে এবং সাধারণ আমানতকারীদের মধ্যে আস্থা সংকট বাড়ছে।
গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর লুকানো খেলাপি ঋণের তথ্য প্রকাশ পাচ্ছে। অবলোপন, পুনঃতফসিল ও মামলার অন্তর্ভুক্ত ঋণ ধরলে খেলাপি আরও বাড়বে। আগের সরকারের আমলে অনেকে একটি কোম্পানি দেখিয়ে একাধিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। কোন কোন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে ঋণকে খেলাপি করতে দেননি। এজন্য এখন খেলাপি ঋণ বাড়ছে। এছাড়া অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করে অর্থ বিদেশে পাচার করেছেন এসব প্রভাবশালী। দুর্বল ব্যাংকে ব্যাপক দুর্নীতিও হয়েছে। তাই ব্যাংক ও ব্যবসায়ী উভয়েই দায় এড়াতে পারেন না।
এছাড়া খেলাপি কমাতে তিনি প্রাতিষ্ঠানিক সুশাসন, প্রয়োজন হলে ব্যাংকের সংখ্যা হ্রাস, বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকি এবং জামানতের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন। সম্পদসমৃদ্ধ খেলাপি ঋণ বাজেয়াপ্ত করে বিক্রি করা, টাস্কফোর্সের কার্যক্রম দৃশ্যমান করা এবং পাচারকারীদের বিরুদ্ধে মামলা ও বিচার নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
এম জি
- ১কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ২বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ৫গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৬বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৭সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৮অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৯ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ১০আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত