
ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেড এর শেয়ার হোল্ডারদের স্বার্থে এবং পুঁজিবাজারের বিনিয়োকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং এয়ারলাইনটির মেয়াদোর্ত্তীন এয়ার অপারেটর সার্টিফিকেশন (এওসি) নবায়ন করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৩৫৫ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৭৫২ টাকা মওকুফের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি গত ২৮ ফ্রেব্রুয়ারি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এয়ারলাইন কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা পরিচালকবৃন্দের অপসারন করে পরিচালক পর্ষদ বাতিল ঘোষণা করেছে। কোম্পানিটির ১ লাখ ৬০ হাজার প্রান্তিক বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত অর্থ সুরক্ষিত করার জন্য ২০১৫ সাল থেকে নতুন পরিচালনা পর্ষদ ৪ মার্চ, ২০২১ দায়িত্ব গ্রহণ করে এয়ারলাইনটির কার্যক্রম আবার চালু করেন। এছাড়া এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য গত ১০ মার্চ চিটি পাঠায় নতুন পর্ষদ। পরবর্তীতে গত ১৮মে ২০২১ এয়ারলাইনটির কার্যক্রম পুনরায় চালু করতে প্রয়োজনী বাণিজ্যিক পরিকল্পনা বেবিচককে জানান।
২০১৫ সালে বন্ধ হয়ে যাওয়া ইউনাইটেড এয়ারওয়েজ চালু করতে গত ১১ আগস্ট ২০২১ তারিখে নতুন বোর্ডের সাথে বেবিচকের একটি বৈঠক হয়। বৈঠকে ২ ও ৩ নং সিদ্ধান্ত অনুযায়ী পাওনা বকেয়া টাকার বিষয়ে সরকারের সিন্ধান্ত পাওয়ার পর ইউনাইটেড এয়ারওয়েজের এয়ার অপারেটর সার্টিফিকেটের (এওসি) আবেদন করতে পারবে বলে জানান।
ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ হয়ে যাওয়ার পর বাৎসরিক ৭২ শতাংশ হারে সারচার্জের কারণে কোম্পানিটির বকেয়া বেড়েই চলেছে। অন্যদিকে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ও আগের কর্তুপক্ষের সীমাহীন দুর্নীতি ও তহবিলের কারণে এয়ারলাইনটি দেওলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। কয়েকটি ব্যবহার অযোগ্য এয়ারক্রাফট ছাড়া কোম্পানির কোন সম্পদ কিংবা তহবিল নাই। যা থেকে উক্ত দায় পরিশোধ করা সম্ভব হবে না। তাই সব কিছু বিবেচনা করে বিএসইসি এই উদ্যোগ নিয়েছে।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত