ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ১২, ২০২৬ ৮:০৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। গত বছর একই সময়ে ছিলো ১ টাকা ৮৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ১৮ টাকা ৩৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত ...