
ইতালির রোচেলা শহরের সমুদ্র উপকূল থেকে ৩৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড বাহিনী। সোমবার একটি মাছধরার ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়।
এক বিবৃতিতে দেশটির কোস্টগার্ড বলছে, ট্রলারটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইতালির সমুদ্র উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে সেটি।
বিষয়টি ইতালির কোস্টগার্ড বাহিনী জানতে পেরে বিশেষ অভিযান চালিয়ে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে। অভিযানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ফ্রনটেক্সের প্রতিনিধি হিসেবে রোমানিয়ার সীমান্ত পুলিশের একটি জাহাজ কোস্টগার্ড বাহিনীর সঙ্গে ছিল।
উদ্ধারকৃতদের বর্তমানে ইতালির ক্রোটন বন্দরে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সম্প্রতি ইতালির উপকূলীয় অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের আনাগোনা ব্যাপকভাবে বেড়েছে। গত সপ্তাহে দেশটির সমুদ্র উপকূল থেকে ১ হাজার ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে কোস্টগার্ড।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় ৫২ হাজার ৬০০ অভিবাসনপ্রত্যাশী; যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
গত বছর সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৬ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছিলেন।
- ১তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
- ২কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৩জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৪বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৫পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৬জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৭শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৮২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৯প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ১০প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৫বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৬পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৮জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৯নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ১০জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার





পাঠকের মতামত