
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রেমিট্যান্স প্রবাহ ঘুরে এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে। এছাড়া, বর্তমানে মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং মজুরি হার ঊর্ধ্বমুখী। এটা ভালো লক্ষণ। ডিসেম্বর-জানুয়ারিতে মূল্যস্ফীতি আরও কমবে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি স্থিতিশীল হবে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের কেন্দ্রীয় ব্যাংক গত ২ দিন আগে একটা বার্তা দিয়েছে। রেমিট্যান্স প্রবাহ ঘুরে এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে। এটা সুসংবাদ। আমরা মালামাল আমদানির ক্ষেত্রে নানা ধরনের মেকানিজম ব্যবহার করেছিলাম, যাতে এটা কম হয়। সেটা ভালো ফল দিয়েছে। এখন রেমিট্যান্স আয় ও ইমপোর্ট আয় যোগ করে যা হয়, ২টার মধ্যে একটা ভারসাম্যে পৌঁছে গেছি।
তিনি বলেন, আমাদের রিজার্ভ নিয়ে গত কয়েকদিন একটানা আপনারা তথ্য দিয়েছেন। এখন সোমবারে যে একটু বেড়েছে, মঙ্গলবারে যে সামান্য একক দাম বেড়েছে, এটাও দয়া করে বলুন। আমরা আশা করি, সরবরাহ চেইন ভালো আছে। আমাদের রেমিট্যান্স ভালোর দিকে মোড় নিচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।
মন্ত্রী আরও বলেন, এই মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি ৭ এর কাছাকাছি থাকবে। আমাদের গুদামে ২ বিলিয়ন চাল আছে। মাঠে আমন আছে। সবজির উৎপাদন গত কয়েক বছরের তুলনায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশি ফলের পাশাপাশি ড্রাগনসহ বিদেশি ফলের উৎপাদন ব্যাপক বেড়েছে। গরু, ছাগল ভেড়া, হাস, মুরগি, ডিম, দুধ সবকিছুর উৎপাদন বেড়েছে।
- ১ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ২ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- ৩অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিই প্রধান লক্ষ্য
- ৪ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৫চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৬কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৭চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৮চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৯কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ১০রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ





পাঠকের মতামত