
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক স্বীকৃতি ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হিসেবে স্বীকৃতি পেয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ ‘কমিউনিটি অ্যাকসেস’-এর জন্য এ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে ব্যাংকটি।
ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসের ১১তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৯টি ক্যাটাগরিতে ৫০০টিরও বেশি মনোনয়ন জমা পড়ে। ব্যাংকিং ও প্রযুক্তি খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড কঠোর মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করে।
গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে ‘কমিউনিটি অ্যাকসেস’ উদ্যোগের উদ্ভাবনী সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন করেছে কমিউনিটি ব্যাংক।
ব্যাংকটির ভাষ্য, এ অর্জন তাদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সেবা এবং ভবিষ্যতমুখী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এ সম্মাননা ব্যাংকের গ্রাহক, অংশীজন ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করা হয়েছে।
কমিউনিটি ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা কাজ করে যাবে।
বিএইচ
- ১ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ২দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৩ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৬ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৭থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৮বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৯প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত