প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪ ১০:৫৭ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১৯ টাকা ৩৮ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১১ টাকা ৯৪ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোর।

এএ

শেয়ার

পাঠকের মতামত

অ্যাপলের শেয়ার দরে বড় উত্থান

চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি পণ্য বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকরপোরেশনের। ...

মালেক স্পিনিংয়ের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের ...