
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদি আরামকোর নিট মুনাফা কমেছে ১৪ শতাংশ। এসময়ে বিশ্বের তেল জায়ান্টের আয় হয়েছে ২৭ দশমিক ৩ বিলিয়ন ডলার। ২০২৩ সালের একই ত্রৈমাসিকে যা ছিল ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলার।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি জ্বালানি পণ্যটির উৎপাদন হ্রাস পেয়েছে।
ফলে আরামকোর মুনাফায় ভাটা পড়েছে। তবু সৌদি সরকার এবং অংশীদারদের লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে তারা। সবমিলিয়ে শেয়ারহোল্ডারদের ৩১ বিলিয়ন ডলার লাভ দেবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানিটি। দ্বিতীয় প্রান্তিকেই এই অর্থ সবাইকে পরিশোধ করা হবে।
বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকো। সম্প্রতি এক আয় বিবরণীতে তারা জানিয়েছে, ২০২৪ সালে অংশীদারদের মোট ১২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার লভ্যাংশ দেয়া হবে। চার প্রান্তিকে এই অর্থ শোধ করা হবে।
ইতোমধ্যে তেল ও গ্যাস খনি আবিষ্কার এবং উত্তোলনে বিনিয়োগ বাড়িয়েছে আরামকো। সেসব ক্ষেত্রে সফল হলে তাদের আয় বৃদ্ধি পাবে।
আরামকোর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের বলেন, আমরা আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। এ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির গ্যাসের ব্যবসা প্রসারিত হয়েছে। আশা করি, এসব থেকে উপকৃত হবেন শেয়ারহোল্ডাররা।
- ১লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ২লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৩জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৭বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৮বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৯রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ১০চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৯খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত