কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের আরও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। এ নিয়ে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ১০ শতাংম। তবে অন্তর্বর্তী লভ্যাংশ আগেই বিতরণ করা হয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৭ পয়সা আয় হয়েছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত