
চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি পণ্য বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকরপোরেশনের। ইতোমধ্যে চলমান ত্রৈমাসিকে প্রবৃদ্ধির ধারায় ফেরার পূর্বাভাস দিয়েছে তারা। ফলে মন্থর পরিস্থিতি কাটিয়ে ওঠার আশা জেগেছে। এতে মার্কিন কোম্পানিটির শেয়ারের দরে বড় উত্থান ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। তাতে বলা হয়, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) অ্যাপলের রাজস্ব হয়েছে ৯০ দশমিক ৮ বিলিয়ন ডলার। যেখানে পূর্বাভাস ছিল ৯০ দশমিক ৩ বিলিয়ন ডলার।
এসময়ে ওয়াল স্ট্রিটের আভাসের চেয়ে অ্যাপলের মুনাফাও বেশি হয়েছে। শুধু তাই নয়, মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় স্টক বাইব্যাক (১১০ বিলিয়ন ডলার) ঘোষণা করেছে তারা। তাতে কিছুটা প্রশান্তি পেয়েছেন বিনিয়োগকারীরা। এবার লাভের মুখ দেখতে পারেন তারা। কারণ, দীর্ঘদিন ধরে আইফোন নির্মাতার ব্যবসা-বাণিজ্য ধীর রয়েছে।
সাম্প্রতিক সময়ে অ্যাপলের স্মার্টফোন বাজারে ধীরতা দেখা গেছে। তাদের অনেক কিছু আটকে পড়েছে চীনে। এরই মধ্যে আইফোন বিক্রিতে শীর্ষে উঠেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
সবমিলিয়ে চাপে ছিল অ্যাপল। আবার তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। মার্কিন কোম্পানিটি প্রত্যাশা করছে, চলতি প্রান্তিকে পণ্য বিক্রি বৃদ্ধি পাবে। তারা বলছে, তাদের আইপ্যাড এবং ব্যবসা সেবা বাড়বে। তবে আইফোন বিক্রি কমবে।
এই অবস্থায় শুক্রবার (৩ মে) অ্যাপলের শেয়ার দর এক লাফে ঊধ্র্বমুখী হয়েছে ৬ শতাংশ। তাতে কোম্পানিটির বাজার মূল্য ১৬০ বিলিয়ন ডলারে ঠেকেছে। এ নিয়ে আলোচিত প্রান্তিকে তাদের প্রতি শেয়ারের দাম বেড়েছে ১ ডলার ৫৩ সেন্ট। যেখানে আভাস ছিল ১ ডলার ৫০ সেন্ট। ধারণা করা হচ্ছে, শেয়ারপ্রতি ৪ শতাংশ বাড়িয়ে ২৫ সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে পারে তারা।
- ১মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ২বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ৩বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ৪খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ৫ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৭গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার
- ৮সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ৯মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ১০সূচকের পতনে চলছে লেনদেন
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা





পাঠকের মতামত