
পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ পরোয়ানা সোমবার ইমরান খানের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, ইমরান খান নির্বাচন কমিশনের কার্যক্রমের অবমাননা করেছেন— এমন অভিযোগে রাজধানী ইসলামাবাদে এই পরোয়ানা জারি করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল কমিশন। কিন্তু তলব করার পরও নির্ধারিত সময়ে কমিশনের শুনানিতে হাজির হননি পিটিআই চেয়ারম্যান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সোমবার রাতে গ্রেফতারি পরোয়ানার একটি ছবি পোস্ট করে বলা হয়েছে, ইমরান খানের লাহোরের বাড়িতে পরোয়ানার কপি পৌঁছে দেওয়া হয়েছে। পিটিআইয়ের আইনি দলের এক সদস্য সেটি গ্রহণ করেছেন।
টুইটার পোস্টে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের শুনানিতে মঙ্গলবার (আজ) হাজির হতে বলা হয়েছে ইমরান খানকে। তিনি কমিশনে হাজিরা দিতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে।
দেশটির নির্বাচন কমিশন এর আগে গত ১১ জুলাই পিটিআইয়ের প্রধানের বিরুদ্ধে একদফা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে করা মামলায় ওই পরোয়ানা জারি করা হয়।
গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। এর পর আগাম নির্বাচনের দাবিতে বেশ কয়েকটি বড় সমাবেশ করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে দলটির বড় ধরনের কোনো কর্মসূচি দেখা যায়নি।
ক্ষমতা হারানোর পর নানা ঘটনায় পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে। ইমরান নিজেই দাবি করেছেন, তার বিরুদ্ধে মোট ১৮০ মামলা রয়েছে। এর আগে তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, মাত্র ৬ মাসে একজনের বিরুদ্ধে ১৮০ মামলা দায়েরের ঘটনা বিশ্বের কোনো দেশে ঘটেছে কিনা, তা জানা নেই।
বিপি/এএস
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত