
পারমাণবিক চুক্তি নিয়ে মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক অস্ত্রধারী ইরানকে ঠেকাতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে পাশে রেখে এই ঘোষণা দিয়েছেন।
ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে জেরুজালেমে যৌথ সংবাদ সম্মেলনে ইয়ার লাপিদ বলেন, পারমাণবিক চুক্তি এবং এর পরিণতি সম্পর্কে মতভেদ থাকলেও খোলামেলা ও সৎ সংলাপ আমাদের বন্ধুত্বের শক্তির অংশ।
তিনি বলেন, পারমাণবিক ইরানকে প্রতিরোধে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে কাজ চালিয়ে যাবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার ইসরায়েলে শীর্ষ আরব-ইসরায়েল সম্মেলনে ইসরায়েলি ও আরব অংশীদারদের আশ্বস্ত করে বলেছেন, তেহরানের সাথে পারমাণবিক কূটনীতি নিয়ে আলোচনা চালিয়ে গেলেও ওয়াশিংটন ইরানের যেকোনও হুমকি মোকাবেলা অব্যাহত রাখবে।
দুই দিনের ওই সম্মেলনে ইসরায়েলের সাথে আরব বিশ্বের যে তিনটি দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেবেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সভাপতিত্বে এবারের আরব-ইসরায়েল সম্মেলন রোববার এবং সোমবার চলবে।
সম্মেলনে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোও অংশ নেবে। ইসরায়েলের আয়োজিত এই সম্মেলনে মিসরের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যে বাক্সে ছিল সেই বাক্সে ফিরিয়ে আনার সর্বোত্তম উপায় হলো ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করা। তবে চুক্তি হোক বা না হোক ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে, সেটি অটুট থাকবে।
‘ইরান আমাদের অথবা আমাদের মিত্র ও অংশীদারদের যখনই হুমকি দেবে, যুক্তরাষ্ট্র তখনই তার পাশে দাঁড়াবে।’
ইসরায়েলের সঙ্গে ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোও সম্পর্ক স্বাভাবিক করবে বলে আশাপ্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিক করাই এখন নতুন বাস্তবতা হয়ে উঠেছে। অন্যান্য দেশও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে বলে ওয়াশিংটন আশা করে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত