
বিগত সরকারের আমলে দেশের ইসলামী ব্যাংকগুলো লুটেরাদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল। তারা ঋণের নামে অনিয়ম আর জালিয়াতি করে হাজার হাজার কোটি লুটে নিয়েছে। এতে দুর্বল হয়ে পড়ে মানুষের আস্থার জায়গায় শীর্ষে থাকা ইসলামী ব্যাংকগুলো। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের অনিয়ম শাক দিয়ে মাছ ঢাকার মতো চেপে রাখা হলেও সরকার পতনের পর এসব অনিয়মের প্রকৃত চিত্র বেড়িয়ে আসতে থাকে। আস্থার সংকট তৈরি হয় পুরো ব্যাংক খাতে। লুটেরাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সংকটে থাকা বেশ কয়েকটি ব্যাংককে। বিশেষ করে সঞ্চয়কারীদের মধ্যে আস্থা কমে যাওয়ায় ইসলামী ব্যাংকগুলোর আমানত ধারাবাহিক কমছিল।
তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্যাংকগুলোর আমানত কিছুটা বেড়েছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছিল ৪ হাজার ৭১৬ কোটি টাকা। পরের মাস ফেব্রুয়ারিতে আমানত বেড়েছে ২ হাজার ৪৬৭ কোটি টাকা। তবে আমানত বাড়লেও কমেছে প্রবাসী ও রপ্তানি আয় এবং আমদানি বিল পরিশোধ।
ইসলামী ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানতের স্থিতি ছিল ৩ লাখ ৮০ হাজার ৫৩৪ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারীতে ব্যাংকগুলোর আমানতের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৮২ হাজার ১২ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১ হাজার ৪৭৮ কোটি টাকা।
আর আর চলতি বছরের জানুয়ারি শেষে শরীয়াহ ভিক্তিক ইসলামী ব্যাংকিংয়ের (পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক, প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা, ইসলামী উইন্ডো) মোট আমানতের স্থিতি ছিল ৪ লাখ ৩৩ হাজার ১৮৯ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারিতে ইসলামী ব্যাংক ব্যবস্থায় আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৬৫৭ কোটি টাকা। সে হিসেবে এক মাসে আমানত বেড়েছে ২ হাজার ৪৬৭ কোটি টাকা।
তথ্যানুযায়ী, জানুয়ারি শেষে প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানত ছিল ৩০ হাজার ৪৫৩ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারিতে এসব শাখার আমানত দাঁড়িয়েছে ৩১ হাজার ৫১০ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে বেড়েছে ১ হাজার ৫৬ কোটি টাকা। তবে ইসলামী উইন্ডোগুলোতে কমেছে ৬৬ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলোর মোট বিনিয়োগের স্থিতি ছিল ৫ লাখ ২৬ হাজার ২৯৫ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারিতে বিনিয়োগ দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৯৯ কোটি টাকা।
আর চলতি বছরের জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি বিল পরিশোধ হয়েছিল ১২৯ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারিতে পরিশোধ হয়েছে ১১০ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে আমদানি বিল পরিশোধ কমেছে ১৯ কোটি টাকা।
আর চলতি বছরের জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় এসেছিল ৭৯ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারিতে রপ্তানি আয় এসেছে ৭১ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে রপ্তানি আয় কমেছে ৮ কোটি টাকা।
চলতি বছরের জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ৫৩ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছে ৫০ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে প্রবাসী আয় কমেছে ৫ কোটি টাকা।
এম জি
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত