
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ভার্চুয়াল আয়োজনে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ। ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাসসুল হুদা ও মো. শামসুদ্দোহা। ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশ নেন।
প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বলেন, ইসলামী ব্যাংকিং কোনো কল্পনা বা তাত্ত্বিক কথা নয়, বরং বিশ্বের এক সফল বাস্তবতা। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংকিং সর্বাধুনিক আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। দেশের ২৫ শতাংশ ব্যাংকিং ইসলামী ব্যাংকিংয়ের আওতায় পরিচালিত হচ্ছে।
শরিয়াহ্ নীতির পরিপালন ইসলামী ব্যাংকিংয়ের মূলভিত্তি উল্লেখ করে তিনি বলেন, শরিয়াহ্ ব্যাংকিং করতে হলে প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক ও স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত জীবনাচরণ ও পেশাদারিত্বের ক্ষেত্রে সামাজিক ও মানবিক মূল্যবোধ, কল্যাণকামিতা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিপালন সংস্কৃতি লালন করতে হবে।
তিনি বলেন, ইসলামী ব্যাংকিং পরিচালনায় শরিয়াহ্ নীতি ও প্রচলিত আইন দুটোই পরিপালিত হয়। শরিয়াহ্ নীতির পরিপালন ইসলামী ব্যাংকিংয়ের অগ্রাধিকার প্রাপ্ত কোনো বিষয় নয়, বরং বাধ্যতামূলক। এর লক্ষ্য ও কর্মকাণ্ডে এমন কোনো উপাদান নেই যা ইসলাম অনুমোদন করে না।
ইসলামী ব্যাংকিং সব ক্ষেত্রেই পরিপালনকে গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, পরিপালনহীনতা ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিতে পারে। ব্যাংকিং কার্যক্রমে যথাযথ শরিয়াহ্ পরিপালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।
মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকিং শরিয়াহ্ নীতির সাথে আপস না করা একটি সার্বজনীন ব্যাংকিং ব্যবস্থা। শরিয়াহ্ নীতিমালায় অটুট থেকে এই ব্যাংকিং ব্যবস্থা বিশ্বমঞ্চে সফলতার স্বীকৃতি লাভ করেছে। ইসলামী ব্যাংকিং হালাল গ্রহণ ও হারাম বর্জনের ব্র্যান্ড ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ইসলামী ব্যাংক ব্যবস্থায় শরিয়াহ্ নীতি অপরিহার্য বিষয়। শরিয়াহ্ নীতির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার কারণেই ইসলামী ব্যাংক ব্যবস্থা আজ ব্যাংকিং খাতের মডেলে পরিণত হয়েছে।
- ১কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ
- ২১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে
- ৩আর্থিক অন্তর্ভুক্তিতে গতিহীন নারীদের অগ্রগতি, ঋণ ও আমানত কমেছে
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী
- ৬গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ৭চব্বিশের চেতনা থাকলে হাসিনা দেশে আসতে পারবেন না : মীর হেলাল
- ৮চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৯লোডশেডিংয়ের জন্য দায়ী বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা
- ১০জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৬বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৯আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১০শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ





পাঠকের মতামত