প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ ১২:৫৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। গত দুই দিনের শুনানিতে ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ কার্যক্রম শুরু হয়।

ইতোমধ্যে প্রার্থিতা ফিরে পেতে ও ভোটের মাঠে লড়তে কর্মী-সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হয়েছেন প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। ক্রমিক নম্বর অনুসারে মঙ্গলবার ২০১-৩০০ পর্যন্ত আপিল শুনানি। বুধবার শুনানি হবে ৩০১-৪০০ নম্বর আপিল। বৃহস্পতিবার ৪০১-৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি হবে ইসিতে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে।

মনোনয়ন আপিল ও নিষ্পত্তি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...