প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১ ৮:২৫ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ১৭ শতাংশ বোনাস। ৩

১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ৫ টাকা ১৫ পয়সা। আর আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ৯২ পয়সা।

আর এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৫ পয়সা। আর আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ৯৪ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ মে।

শেয়ার

পাঠকের মতামত

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত ...

মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। ...