
ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র্যালির মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মুবারক র্যালিটি শুরু হয়ে ক্যাস্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়া সেক্রেটারি আব্দুর রউফ-সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এইদিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই উদযাপন করে। এই মুবারক র্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সাঃ) এর ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুলের (সাঃ) আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামী সমাজ বিনির্মাণে ভুমিকা রাখবে।”
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, “আজকের এই দিনে রাসুল সাঃ এর আগমন ঘটেছিল। তাকে যে সমাজে পাঠানো হয়েছিল, সেই সময় আরবরা ছিল অপবিত্র। মানুষের হক নষ্ট করা ঘুনে ধরা এক সমাজে রাসূল (সাঃ) ছিলেন আলোকবর্তিকা স্বরুপ। তিনি আরবদের একটি আদর্শ এবং নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন। আমাদের উদযাপন শুধু র্যালিতেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের বরং রাসুলের সাঃ আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন অন্য সকল মানব রচিত জীবন পদ্ধতির উপর বিজয়ী করার জন্য। আমাদের দায়িত্ব রাসুলের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেয়া। এতেই রাসুলের ভালোবাসা প্রকাশ পাবে। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি।”
বিএইচ
- ১বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ২সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৩বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৪হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৫মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৬মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৭বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৮অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৯রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত