
কলম্বিয়া ও উরুগুয়ে দুই দলই এবারের কোপায় দুর্দান্ত খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগে থেকেই অনুমেয় ছিল ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর হয়েছেও তাই। তবে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ওঠা উরুগুয়েকে বিদায় করে ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া।
শার্লটের ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুলাই) উড়তে থাকা উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া। প্রথমার্ধে জেফারসন লারমার করা গোলটি ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
এবারের কোপায় শুরু থেকেই দাপট দেখিয়ে এসেছে উরুগুয়ে। গ্রুপ পর্বে সব ম্যাচে জয় পাওয়া উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। অপরদিকে কলম্বিয়াও গ্রুপ পর্বে অপরাজিত থেকেই কোয়ার্টারে ওঠে। আর কোয়ার্টারে তারা পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিতে জায়গা করে নেয়।
সেমিফাইনালে প্রথমার্ধে দুই দলই বেশ হাড্ডাহাড্ডি লড়াই করেছে। তবে ম্যাচের ৩৯ মিনিটে লিড পেয়ে যায় কলম্বিয়া। জেমস রদ্রিগেজের নেয়া কর্নার থেকে হেডে গোল করেন জেফারসন লারমা। এটা এবারের আসরে রদ্রিগেজের ষষ্ঠ অ্যাসিস্ট।
গোল পেলেও কলম্বিয়ার জন্য প্রথমার্ধটা সুখকর থাকেনি শেষ মুহূর্তে গিয়ে। ডানিয়েল মুনজ প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। ৩১ মিনিটে একবার হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
দ্বিতীয় হাফে পুরোটাই আধিপত্য দেখিয়েছে উরুগুয়ে। আক্রমণের পসরা সাজিয়ে বসে নুনেজ-দে লা ক্রুজরা। তবে বাজে ফিনিশিংয়ে গোলের দেখা পায়নি উরুগুয়ে। ম্যাচের ৭১ মিনিটে খুব সহজ এক সুযোগ মিস করেন লুইস সুয়ারেজ। এই গোল পেলে খেলা টাইব্রেকারে গড়াত।
এদিকে কলম্বিয়াও নিশ্চিত গোলের সুযোগ মিস করেছে। উরুগুয়ের গোলরক্ষককে একা পেয়েও দুইবার গোল করতে ব্যর্থ হয়েছে কলম্বিয়া। শেষ পর্যন্ত ঐ এক গোলে জয় নিয়েই ফাইনালে জায়গা করে নেয় তারা। এর ফলে ২৩ বছর পর কোপার ফাইনালে জায়গা করে নিল কলম্বিয়া। ২০০১ সালে ফাইনালে উঠে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।
আগামী সোমবার (১৫ জুলাই) আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া। তার আগের দিন (১৪ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ে খেলবে কানাডার বিপক্ষে।
এম জি
- ১শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ২স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৩চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ৪গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৭জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৯জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ১০১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর





পাঠকের মতামত