
দেশের ব্যাংকিং সিস্টেমের বিস্তার গ্রামীণ অঞ্চলে ব্যাপক ছড়িয়ে পড়েছে। প্রান্তিক পর্যায়ে মাকড়সার জালের মতো বিস্তৃতি পাওয়া ব্যাংকগুলোর পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে এজেন্ট শাখা। এতে যেমন ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ বেড়েছে, তেমনি দেশের ব্যবসা-বাণিজ্যসহ গ্রামীণ অর্থনীতি চাঙা করছে। তবে আমানতের হার বাড়লেও ঋণ বিতরণে পিছিয়ে আছে এজেন্ট ব্যাংকিং।
চলতি অর্থবছরের অক্টোবরে ৩০ হাজার ৬২৬ কোটি টাকার আমানত সংগ্রহ করেছে এসব শাখাগুলো। একই সময়ে মোট ঋণ বিতরণ করে ৬৭৪ কোটি টাকা। যা আগের মাসের চেয়ে ১১ কোটি টাকা কম। সেপ্টেম্বর মাসে ঋণ বিতরণের পরিমাণ ছিলো ৬৮৫ কোটি টাকা। এর মধ্যে ৪৩৩ কোটি টাকার ঋণ বিতরণ হয় গ্রামে এবং শহরের শাখাগুলোতে বিতরণ করে ২৪০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিং সেবা ইউনিয়ন পর্যায়ে নিয়ে গেছে। আমানত রাখা, ঋণ বিতরণ ও প্রবাসী আয় আনার পাশাপাশি তারা স্কুল ব্যাংকিং চালু করেছে। গ্রামগঞ্জে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাও বিতরণ করছে এজেন্টরা। মানুষ নতুন করে ব্যাংকিং কার্যক্রম শিখতে পারছে। ফলে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি।
তথ্য অনুযায়ী, আমানত সংগ্রহে শহরের চেয়ে এগিয়ে ছিলো দেশের প্রত্যন্ত অঞ্চলের শাখাগুলো। অক্টোবরে এসব গ্রাম অঞ্চলের গ্রাহকরা মোট ২৪ হাজার ৭১৯ কোটি টাকার আমানত রাখে, যা আগের মাসের তুলনায় ৪৭৬ কোটি টাকা বেশি। সেপ্টেম্বরে গ্রামের শাখাগুলো আমানত সংগ্রহ করেছিলো ২৪ হাজার ২৪৩ কোটি টাকা। অপরদিকে চলতি বছরের অক্টোবরে শহরের এজেন্ট ব্যাংকের শাখাগুলোতে মোট ৫ হাজার ৯০৭ কোটি টাকা আমানত রাখে গ্রাহকরা।
এসময় এজেন্ট ব্যাংকের শাখাগুলোতে লেনদেনের পরিমাণও বেড়েছে। অক্টোবরে মোট লেনদেন হয় ৫৯ হাজার ৭৭০ কোটি টাকা, যা আগের মাসের তুলনায় ৪৭৫ কোটি টাকা বেশি। সেপ্টেম্বরে লেনদেন হয়েছিলো ৫৯ হাজার ২৯৫ কোটি টাকা।
অপরদিকে অক্টোবরে আগের মাসের তুলনায় গ্যাস ও বিদ্যুৎ বিল বেশি পরিমাণে পরিশোধ হয়েছে এজেন্টে। এ মাসে খাতটিতে মোট ১৪৫ কোটি টাকা পরিশোধ করা হয়। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিলো ১৩৮ কোটি টাকা।
এজেন্ট শাখাগুলোতে রেমিট্যান্সের পরিমাণ কিছুটা বেড়েছে। আলোচ্য মাসে মোট ২ হাজার ৬০৬ কোটি টাকার রেমিট্যান্স আসে এজেন্টের মাধ্যমে, যা আগের মাসের চেয়ে ১৭২ কোটি টাকা বেশি। সেপ্টেম্বর মাসে এজেন্টের মাধ্যমে মোট ২ হাজার ৪৩৪ কোটি টাকা রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা।
বিপি/আজাদ
- ১বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
- ২ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৩রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ৪খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ৬দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৭মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে
- ৮কয়রা প্রেসক্লাব সংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় অনুষ্ঠিত
- ৯দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী
- ১০লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৬বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৭বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ১০আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়





পাঠকের মতামত