
ছোট বড় অসংখ্য পাহাড়, টিলা আর গিরিপথ নিয়ে গড়ে ওঠা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি কাপ্তাই লেক। যার সৌন্দর্য লিখে বা বলে বোঝানো সম্ভব নয়।
এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের চোখে-মুখে উচ্ছ্বাস, থাকছে উল্লাসের ছাপ। কাপ্তাই লেকের বুকে ছোট্ট একটি শহর রাঙামাটি। সর্বত্রই রয়েছে নানা বৈচিত্র্যের ভাণ্ডার
ক্ষণে ক্ষণে বদলায় সেই প্রকৃতির রঙ ও রূপ হয়ে ওঠে আরও মোহনীয়-মায়াময় প্রায় ১৭২২ বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই লেকের স্বচ্ছ পানি আর বাঁকে বাঁকে পাহাড়ের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে,পাহাড়, লেক এবং একই সঙ্গে মেঘের ভেলা দেখতে শীতকালেই পর্যটকদের ঢল নামে কাপ্তাই লেকে। এই শীতে ঘুরে আসতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা কাপ্তাই লেক।
যাতায়াত ব্যবস্থা
ঢাকা থেকে কাপ্তাই লেকে যেতে হলে সরাসরিই যেতে পারবেন বাসে। যানজট না থাকলে পৌঁছাতে পারবেন ৭-৮ ঘণ্টার মধ্যেই। নন এসি বাসে ভাড়া পড়বে ৫০০-৭০০ টাকা, আর এসি বাসে ৯০০-১০০০ টাকার মধ্যেই যেতে পারবেন সেখানে।
ট্রেনে কাপ্তাই লেক সরাসরি যাওয়ার ব্যবস্থা নেই। তবে ট্রেন ভ্রমণ করতে চাইলে চট্টগ্রাম পর্যন্ত রেলপথে যেতে হবে। তারপর পরিবহন পরিবর্তন করে কাপ্তাই পৌঁছাতে পারবেন।
ঘণ্টাপ্রতি ভাড়া পড়বে ২০০-৩০০ টাকা। কায়াকিংয়ের সুব্যবস্থাও আছে সেখানে। আরও দেখতে পারেন ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝরনা, ক্যাবল কারে করে যেতে পারেন শেখ রাসেল ইকোপার্কে।
এ ছাড়াও কাপ্তাই গিয়ে কাপ্তাই বাঁধ, কর্ণফূলী পানিবিদ্যুৎ কেন্দ্র, নেভি ক্যাম্প পিকনিক স্পট, জুম রেস্তোলা পিকনিক স্পট, ওয়াগ্গাছড়া টি, চিৎমরম বৌদ্ধ মন্দির, ইত্যাদি জায়গা থেকে অবশ্যই ঘুরে আসবেন।
কোথায় থাকবেন?
চাইলে একদিনেই ঘুরে আসতে পারবেন কাপ্তাই লেক থেকে। আর রাত্রিযাপন করতে চাইলে সরকারি রেস্ট হাউসের কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকেই কথা বলে রাখবেন।
এ ছাড়াও সেনাবাহিনী, পিডিবি ও বন বিভাগেরও কিছু রেস্ট হাউজেও থাকতে পারবেন। তবে তা অনুমতিসাপেক্ষে। কয়েকটি পিকনিক স্পট যেমন- লেক শোর, লেক প্যারাডাইস, জুম রেস্তোরাঁতেও থাকতে পারবেন। তবে অর্থ বেশি খরচ হবে।
খাবেন কোথায়?
এই লেক ঘিরে বেশ কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে। এগুলো থেকেই খাবার কিনে খেতে পারবেন। এসব রেস্তোরাঁয় তাজা মাছ খেতে পারবেন।
সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব হোটেলে কম মূল্যেই খাবার পাবেন। কাপ্তাইয়ের কাছাকাছি কয়েকটি জনপ্রিয় রেস্তোরাঁ হলো- লেক শোর হোটেল, জুম রেস্তোরাঁ, প্যারাডাইস ক্যাফে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত