প্রকাশিত: আগস্ট ২১, ২০২১ ১১:০০ পিএম , আপডেট: আগস্ট ২২, ২০২১ ৪:০১ পিএম

আবদুল হাকিম: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চলতি অর্থবছরের প্রথম দিন থেকে শুরু হয় লকডাউন। কোরবানির ঈদ উপলক্ষে জুলাইয়ের ১৫ তারিখ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন শিথিল করা হলেও ২৩ তারিখ থেকে আবারও শুরু হয় কঠোর বিধিনিষেধ। এসময় খাদ্য ও চামড়া খাত ছাড়া সব ধরণের কারখানা বন্ধ থাকে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে ভ্যাট আদায়ে। এনবিআরের হিসেবে ৭ হাজার ৬৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে কর আদায় হয়েছে মাত্র ৪ হাজার ২৩৪ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ কম। জুলাইয়ে আমদানি শুল্কও কমেছে ৩ শতাংশ তবে আয়কর প্রবৃদ্ধি ১৫ শতাংশের মতো। সব মিলিয়ে জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম প্রায় সোয়া সাত হাজার কোটি টাকা। প্রবৃদ্ধি কমেছে ৬.২৪ শতাংশ।
এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ এ বিষয়ে বাণিজ্য প্রতিদিনকে বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা অত্যন্ত উচ্চাভিলাসী ছিলো। যা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের জুলাই প্রথম মাস হওয়ায় এই আয়-ব্যয় দিয়ে সারা বছরের অবস্থা অনুমান করা সমীচীন হবে না। তাছাড়া জুলাই মাসে বেশি সময় লকডাউন থাকায় ঈদুল আযহার সময় অর্থনীতির উৎসবের মতো একটা সময় ছিলো কিন্তু লকডাউনের কারণে তা যথাযথ ভাবে কাজে লাগানো যায়নি। সুতারাং জুলাই মাসের রেভিনিউ আর্নিংয়ের সাথে লক্ষ্যমাত্রার হিসেব কম বেশি হওয়ার উপরে মন্তব্য করার সময় এখনো আসেনি।
ভ্যাট ফাঁকি মনিটরিং করার বিষয়ে জানতে চাইলে বাণিজ্য প্রতিদিনকে তিনি বলেন, এনবিআর এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে এবং যথাযথ ভাবে মনিটরিং করছে বলে মনে করি। এনবিআর সাধারণ সময় যেহেতু বিভিন্ন বিষয় দেখতে পারতো না লোকবল কম বা অন্যান্য সমস্যার কারণে কিন্তু এখন যেহেতু লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে তাই রেভিনিউ আর্নিংয়ের কাজ তেমন নাই। এই সময় কর ফাঁকির বিষয়গুলো যাচাই করা উচিত তাহলে কর ফাঁকির বিষয়গুলো বের হয়ে আসবে। এবং ভবিষ্যতে রেভিনিউ আর্নিং আরো বাড়বে। এছাড়াও অর্থনীতিতে একটা বৈষম্য আছে তাই এই বৈষম্য দূর করতে যাদের সম্পদ বেশি তাদের কঠোরভাবে করের আওতায় এনে বৈষম্য দূর করতে হবে।
আব্দুল মজিদ বলেন, এই করোনাকালীন সময়ে যদি এনবিয়ারের প্রত্যেকটি বিভাগের কাজ অনলাইন ভিত্তিক করতে পারে তাহলে করোনার পরবর্তী সময়েও কর আদায়সহ সকল কাজ সহজ হয়ে যাবে। এবং কর ফাঁকির জায়গাগুলো চিহ্নিত করতে পারলে ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...