গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক খায়রুল হুদা চপলের মা সুফিয়া নুর ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডি ৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম।
এছাড়া আরও শোক প্রকাশ করেছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ।

পাঠকের মতামত