
বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীরা মাসিক আয়ের সর্বোচ্চ ৭৫ শতাংশ নিজ দেশে পাঠাতে পারবেন। তবে এই টাকা অবশ্যই এফসি অ্যাকাউন্টে (বৈদেশিক মুদ্রার হিসাব বা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট) পাঠাতে হবে।
মঙ্গলবার ( ২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
জানা গেছে, এর আগে কোন অ্যাকাউন্ট থেকে বিদেশি কর্মীরা নিজ দেশে টাকা পাঠাবে তার সুনির্দিষ্ট দিকনির্দেশনা ছিল না। বিষয়টি নিশ্চিত করতে এ সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার বলা হয়েছে, ‘বাংলাদেশে যেসব বিদেশি কর্মী কাজ করেন তাদের উপার্জিত টাকাগুলো এই দেশের এফসি অ্যাকাউন্ট থেকে তাদের দেশের এফসি অ্যাকাউন্টে পাঠাতে হবে। তবে এক মাসে মোট উপার্জনের ৭৫ শতাংশের বেশি অর্থ পাঠাতে পারবেন না কেউ।’
‘বাংলাদেশের এডি শাখাগুলো (যেখানে বৈদেশিক লেনেদেন সম্পন্ন হয়) তাদের এফসি অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট অথবা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে। এই ডেবিট কার্ডের টাকা দিয়ে ভ্রমণ সম্পর্কিত ব্যয় করতে পারবেন বিদেশিরা। তাদের অ্যাকাউন্টে গচ্ছিত ও টিকিট কেনার জন্য খরচ করা টাকাগুলো বাংলাদেশের রেমিট্যান্স হিসেবে বিবেচিত হবে। এবং যে টাকা তারা নিজ দেশে পাঠাবে সেগুলো আউট ওয়ার্ড রেমিট্যান্স হিসেবে বিবেচিত হবে’,- বলা হয় সার্কুলারে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে বিদেশি কোম্পানির শাখা, লিয়াজোঁ অফিস, রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) বা হাইটেক পার্কে অবস্থিত কোম্পানিতে কর্মরত বিদেশি নাগরিকরা মোট বেতনের সর্বোচ্চ ৭৫ শতাংশ অন্য দেশে পাঠাতে পারেন। আর বেতনের অন্তত ২৫ শতাংশ বাংলাদেশে খরচ করতে হয়। তবে বর্তমানে কোম্পানিগুলো বিদেশি কর্মীর বেতনের পুরো অর্থ তার নামে খোলা বৈদেশিক মুদ্রা হিসাবে দেয়। এতে করে অনুমোদিত সীমার চেয়ে বেশি বাইরে পাঠালে বা খরচ করলে তদারকি করা ব্যাংকগুলোর জন্য জটিল হয়ে পড়ে। এরকম প্রেক্ষাপটে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।
- ১হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ২মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৩বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৬শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৭সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৮প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৯বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ১০ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৪প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৯পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ





পাঠকের মতামত