
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী। শনিবার (৮ আগস্ট) সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শরীরে করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন নমুনা দেন। পরে শুক্রবার (৭ আগস্ট) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এর আগে মাশরাফি, তার স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা এখন সুস্থ।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামিমুল ইসলাম বলেন, মাশরাফির বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রীর করোনা পজিটিভ। করোনার কঠিন সময়ে নড়াইলবাসীর জন্য মর্তুজা পরিবারের আত্মত্যাগ সবাই জানেন। দিনরাত এক করে মাশরাফির বাবা লড়াই করেছেন অসহায় মানুষের জন্য, ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। করোনা আক্রান্ত মাশরাফির পরিবারের চার সদস্যই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছেন। সবাই ভালো আছেন।
- ১সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ২রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ৩যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৪লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৫চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ৬শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ৭চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৮ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
- ৯দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ১০তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ১গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ২ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৮রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৯রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ১০মাদারীপুরের ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই





পাঠকের মতামত