
শাস্তির বিধান না থাকলেও করোনাকালে দেশবাসীকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেতে নিষেধ করেছে জাপান সরকার। তবে এই নিষেধাজ্ঞার ভেতরেই ক্ষমতাসীন দলের একাধিক এমপি নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
করোনা সংক্রমণের এই জটিল সময়ে আইনপ্রণেতাদের এমন আচরণে সমালোচনার মুখে পড়ে ইয়োশিহিদে’র ক্ষমতাসীন জোট। শুধু তাই নয়, অত্যন্ত ধীরস্থিরভাবে করোনা মোকাবেলা করা হচ্ছে বলেও সমালোচকদের তোপের মুখে পড়েন জাপানের প্রধানমন্ত্রী।
বুধবার (২৭ জানুয়ারি) সংসদে সুগা বলেন, এ ঘটনায় তিনি অত্যন্ত লজ্জিত। যেখানে জনগণকে বাড়িতে থাকতে বাধ্য করা হচ্ছে, সেখানে প্রত্যেক আইনপ্রণেতার এমন আচরণ করা উচিত যাতে তাদের ওপর জনগণ আস্থা রাখতে পারেন।
নাইটক্লাবে যাওয়া এমপিদের একজন জুন মাতসুমোতো। তিনি সোমবার একটি ইতালিয়ান রেস্টুরেন্টে রাতের খাবারের পর দুইটি নাইট ক্লাবে যান। আরেকজন আইনপ্রণেতা কিয়োহিকো তোইয়ামাও নিজের কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি গত শুক্রবার রাতে একটি নাইটক্লাবে যান।
এর আগে, চলতি মাসেই করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানী টোকিওসহ আশেপাশের কয়েকয়টি অঞ্চলে একমাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপানের প্রশাসনিক কর্তৃপক্ষ। দেশটিতে করোনা রুখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের আওয়তায় রেস্টুরেট ও বারগুলোকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে। যদিও অনুরোধ না মানলে কোনো শাস্তির বিধান রাখা হয়নি।
সূত্র: রয়টার্স
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত