
অবশেষে স্প্যানিশ লা লিগায় জ্বলে উঠলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই তাকে ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে শুরুর কয়েক ম্যাচে সেটা মেটাতে পারেননি ফরাসি তারকা।
সেই সঙ্গে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর রোববার রাতে জ্বলে উঠল রিয়ালও। লিগ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেছে তারা।
রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল বেটিস। প্রথম ১০ মিনিটে তিন দফায় তাদের রক্ষণে ভীতি ছড়ায় বেটিস। তবে গোল পায়নি।। রিয়াল প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ২০তম মিনিটে। রদ্রিগোর কর্নারে এডার মিলিতাওয়ের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক রুই সিলভা।
চার মিনিট পর এমবাপ্পে আক্রমণ করেন। ফেদেরিকো ভালভার্দের পাস বক্সে পেয়ে কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি ফরাসি তারকা। বিরতির আগে দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে নিজেদের সর্বশক্তি দিয়ে আক্রমণ করতে থাকে রিয়াল। ৫০তম মিনিটে ভিনিসিউসের শটে বল বেটিসের এক ডিফেন্ডারের পা ছুঁয়ে পোস্টে লাগে। ফিরতি বল ছয় গজ বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন এমবাপ্পে।
অবশেষে ৬৭তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন এমবাপ্পে। বাঁ দিকে প্রতিপক্ষের দু’জনের বাধা এড়িয়ে রদ্রিগো বক্সের বাইরে খুঁজে নেন ভালভার্দেকে। উরুগুয়ের এই ফুটবলারের ব্যাকহিল ফ্লিক পেয়ে ক্ষিপ্রতায় ভেতরে ঢুকে বাকি কাজ অনায়াসে সারেন এমবাপ্পে।
গোল পেয়ে উজ্জিবীত হয়ে ওঠে রিয়াল। ৭৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিউসকে বেটিস গোলরক্ষক ফেলে দিলে ভিএআর-এর সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন ফরাসি তারকা।
এই জয়ে ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রিয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। একমাত্র দল হিসেবে আসরে প্রথম চার ম্যাচ জয়ী বার্সেলোনা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
এম জি
- ১মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ২বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৩শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৪স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৫চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ৬গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৮সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৯জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৫গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৬অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৭প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি





পাঠকের মতামত