প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ ১:১৩ পিএম , আপডেট: আগস্ট ৩০, ২০২১ ৮:৪৭ পিএম

দেশের বিভিন্ন স্থানে নতুন আরও ২৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (এমবিএল)। এ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা মোট ১২৬টি হলো।

সোমবার (৩০ আগস্ট) এমবিএলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটি জানায়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ২৬ আগস্ট ভার্চুয়ালি দেশব্যাপী ২৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এএমডি মতিউল হাসান এবং ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান দর্পন কান্তি রায় ও নতুন ২৫টি আউটলেটের এজেন্টরা।

এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা আঙ্গুলের ছাপ শনাক্তকরণের মাধ্যমে সহজেই বিভিন্ন ব্যাংক হিসাব ও সঞ্চয় প্রকল্প খোলা, অর্থ জমা ও উত্তোলন, স্থানান্তর ও রেমিটেন্সসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...