
চলতি সপ্তাহে এশিয়াব্যাপী চালের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এই অঞ্চলের শীর্ষ উৎপাদক ভারতে খাদ্যপণ্যটির রপ্তানি মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক কম দরে চাল বিক্রি করছে দেশটি। ফলে সেখানে বিদেশি ক্রেতা সমাগম বেশি ঘটছে। মূলত, এই কারণে ভারতীয় খাদ্যশস্যটির দাম বেড়েছে।
পাশাপাশি থাইল্যান্ডের চালের রপ্তানি মূল্য ঊধ্র্বগামী রয়েছে। এই সপ্তাহে যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে আছে। ইন্দোনেশিয়া এবং দেশটির অভ্যন্তরে চাহিদা শক্তিশালী হয়েছে। ফলে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।
একই সঙ্গে ভিয়েতনামে চালের দর স্থিতিশীল রয়েছে। তবে বাংলাদেশে বাড়তি আছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, চলমান সপ্তাহে ভারতের প্রতি মেট্রিক টন ৫ শতাংশ ভাঙা চালের দাম স্থির হয়েছে ৫৩৬ থেকে ৫৪৪ ডলারে। আগের সপ্তাহে যা ছিল ৫৩১ থেকে ৫৩৯ ডলার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ৫ ডলার। আফ্রিকান ও বিশ্বের অন্যান্য দেশের ক্রেতারা কেনা বাড়ানোয় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে থাইল্যান্ডের মেট্রিক টনপ্রতি ৫ শতাংশ ভাঙা চালের দর নিষ্পত্তি হয়েছে ৬৩০ থেকে ৬৩৫ ডলারে। গত সপ্তাহে তা ছিল ৬৩২ থেকে ৬৪০ ডলারে। সেই হিসাবে এক সপ্তাহে ভোগ্যপণ্যটির দর হ্রাস পেয়েছে ২ থেকে ৫ ডলার। তবে তা এখনও ৩ মাসের মধ্যে সবচেয়ে বেশি দাম। কারণ, প্রতিবেশী দেশগুলো থেকে চাহিদা বেড়েছে।
এই সপ্তাহে ভিয়েতনামের ৫ শতাংশ প্রতি মেট্রিক টন ভাঙা চালের মূল্য দাঁড়িয়েছে ৫৮৫ থেকে ৫৯০ ডলারে। আগের সপ্তাহেও তা প্রায় একইরকম ছিল। এশিয়ার বিভিন্ন দেশে চাহিদা শক্তিশালী হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে।
গত ৫০ বছরে বাংলাদেশের চালের উৎপাদন বেড়েছে ৪ গুণেরও বেশি। দেশটিতে খাদ্যশস্যটির ঘাটতি নেই। তবু সেখানে দাম বাড়তি রয়েছে। এজন্য অব্যবস্থাপনা, অবৈধ মজুতকে দায়ী করা হচ্ছে।
- ১দেশের ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ২মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক হামলা, এক মার্কিন সেনা নিহত
- ৩আর্জেন্টিনাকে কাঁদিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ৪মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৫চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৬আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৭ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৮হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৯পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ১০কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর





পাঠকের মতামত