প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ ৯:০৯ পিএম

সেরা ভ্যাটদাতা হিসেবে উৎপাদন, ব্যবসায় ও সেবাখাতের ৯টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

প্রতি বছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস হিসেবে পালিত হয়। এবার দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে পুরস্কার।

এ বছর উৎপাদন খাতে অ্যারিস্টোফার্মা লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরিকে দেওয়া হবে পুরস্কার।

ব্যবসায় শ্রেণিতে আছে এসএম মোটরস, এমকো বাজাজ ইন্টারন্যাশনাল ও ইউনিয়ন মোটরস লিমিটেড। সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো ইডটকো বাংলাদেশ কোং লিমিটেড, গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড ও রবার্ট বস (বাংলাদেশ) লিমিটেড। কয়েক বছর ধরে নিয়মিতভাবেই সেরা ভ্যাটদাতার সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ।

জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও সেরা ভ্যাটদাতা হিসেবে ১০২টি প্রতিষ্ঠানকে একইভাবে ওই তিন শ্রেণিতে সম্মাননা দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে।

জেলা পর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ঢাকা জেলার ঢাকা থাই লিমিটেড, নর্থ ইন্ড লিমিটেড; চট্টগ্রামের পদ্মা এলপিজি লিমিটেড, টেরাকোটা; কক্সবাজারের পর্যটন হোটেল নেটং; মানিকগঞ্জের আকিজ স্টিল মিলস; বগুড়ার এবি গ্লাস ইন্ডাস্ট্রিজ; রাজশাহীর প্রাণ অ্যাগ্রো লিমিটেড; সিলেটের এলপি গ্যাস লিমিটেড; সুনামগঞ্জের পানশী রেস্টুরেন্ট; খুলনার খুলনা ডকইয়ার্ড; ভোলার শেলটেক সিরামিকস; কুমিল্লার মেসার্স শফিউল আলম স্টিল রি-রোলিং মিলস ও নরসিংদীর পিএইচপি ইস্পাত লিমিটেড।

পুরস্কার বিজয়ীরা ২০১৯-২০ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান। যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) আছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান করে এবং ভ্যাট আদায় করে তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়, এমন প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করা হয়। প্রতি বছর ভ্যাট দিবসে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...