
২০১৪ সালে পারিবারিক ভাবে ধুমধাম করে মেয়ে নিশাতের (ছদ্দনাম) বিয়ে দিয়েছিলেন ধানখালী ইউপির চর নিশানবাড়িয়া গ্রামের আনোয়ারুল ইসলাম। কথা ছিল নিশাতকে সুখে শান্তিতে রাখবে মেয়ে জামাতা আমিরুল ইসলাম ও তার পরিবার। আমিরুল কলাপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের উপজেলা সড়ক সংলগ্ন এলাকার মৃত সালাম মাষ্টারের কনিষ্ঠ পুত্র। কিন্তু বিয়ের ২ মাস না যেতেই মেয়ের উপর শুরু হয় নির্যাতন। শাশুড়ি, ভাসুর এবং স্বামীর নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে সংসার জীবনের স্বপ্ন ভেঙ্গে বাবার বাড়িতে ফিরতে হয় নিশাতকে।
এর কিছুদিন যেতে না যেতেই ফের আমিরুলকে বিয়ের পিরিতে বসাতে মরিয়া হয়ে ওঠে তার পরিবার। এবার প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের জন্য কনে ঠিক করা হয় ধুলাসার ইউপির চাপলী এলাকার শাহজাহান মুন্সির কণ্যা মেহেজাবিনকে (ছদ্দনাম)। মুসলিম শরিয়ানুযায়ী পারিবারিকভাবে বিয়েকার্য শেষ হলে কিশোরী এ নববধূকে গৃহে তুলে আনেন আমিরুল। সপ্তাহ না যেতেই ফের দ্বিতীয় স্ত্রীকেও নির্যাতন শুরু করে ওই পরিবারের সদস্যরা। ঠিকমত ভরন পোষন না দেয়াসহ শীতবস্ত্র পরিধানেও ছিল স্বামী বাড়ির অনিহা।
এমনকি স্বামী স্ত্রীকে কক্ষের দরজা খুলে ঘুমানোর নির্দেশ দিতেন শাশুড়ি মা। আর মায়ের বাধ্য ছেলে তা অমান্য করতেন না কখনোই। এভাবেই মুখ বুঝে সহ্য করে এক বছর কাটালেও শেষে ধকল কাটিয়ে উঠতে না পেরে বাধ্য হয়ে সংসার ছাড়ের মেহেজাবিনও। এর পরে আবারও আমিরুলের বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করের পরিবার। দ্বিতীয় বিয়ে গোপন রেখে শুরু হয় তৃতীয় পরিকল্পনা। এবার তৃতীয় স্ত্রী হিসেবে লালুয়া ইউপির ধনজুপাড়া গ্রামের মস্তফা তালুকাদারের কণ্যা স্কুল শিক্ষার্থী সামিরাকে (ছদ্দনাম) ঘরে তুলে নেন আমিরুল ও তার পরিবার।
ঠিকম এখানেও বিয়ের ২০ দিন না যেতেই শুরু হয় পাশবিক নির্যাতন। হতভাগা সামিরাও নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে ফিরে যান বাবার বাড়িতে। তবে বিয়ের ধারাবাহিকতা বন্ধ করেনি আমিরুলের পরিবার। সবশেষে টার্গেট করে দশম শেনীতে পড়ুয়া রিবা আক্তারকে। চতুর্থ বারের মত এই কিশোরীর পরিবারকে মিষ্টি কথার জালে ফাঁসিয়ে তিন বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করেন আমিরুল। রিবা
আক্তার উপজেলার বালিয়াতলী ইউপির বাবলাতলা গ্রামের রেজাউল মিয়ার মেয়ে।
কিন্তু রিবা আক্তারকেও ঘরে তুলে ফের শুরু হয় নির্যাতন। দরিদ্র ঘরের মেধাবী কণ্যা রিবা মুখ বুজে সইছিলেন নির্যাতন। এরই মাঝে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। আর এতেই বেড়ে যায় নির্যাতনের মাত্রা। সর্বশেষ শর্ত জুড়ে দেয়া হয় রিবা আক্তারকে। পুত্র সন্তান না হলে ঘর ছাড়াতে হবে তাকে । অপর দিকে ভাগ্য সহায় না থাকায় কণ্যা সন্তানের জন্ম দেয় রিবা। এর পরেই বদলে যায় দৃশ্যপট। ভরন পোষন বন্ধ রেখে শুরু হয় অমানুসিক নির্যাতন। চুতর্থ স্ত্রী রিবার অভিযোগ, স্বামী বাড়ির লোকজন কোন ভাবেই মানতে পারছিলেন না কণ্যা
সন্তানকে।
এর জের ধরে গত বছরের ২ ডিসেম্বর রিবাকে অমানুষিক নির্যাতন করে ঘরে তালাবদ্ধ করে রাখে স্বামী ও তার পরিবার। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করে। দীঘদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠলে তাকে ভুয়া ডিভোর্স লেটার পাঠায় আমিরুল। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন রিবার বাবা। রিবার বাবার অভিযোগ, যৌতুক চাওয়াসহ কন্যা সন্তাান জন্ম দেয়ায় তার মেয়ের উপর অমানুসিক নির্যাতন চালিয়েছে আমিরুল ও তার স্বজনেরা।
সর্বশেষ মিথ্যা তালাক নামা পাঠিয়েছে। কিন্তু আমার মেয়ে সংসার ছাড়তে নারাজ। শত নির্যাতন সহ্য করলেও তাকে বিদায় করার পায়তারা চালাচ্ছে। তিনি বলেন, জামাতার বড় ভাইও একাধিক বিয়ে করেছেন। পরিবারে সবাই আমার মেয়ে নির্যাতনে জড়িত। আমি তাদের বিচার প্রার্থনাসহ মেয়ের সংসার ফেরত চাই।
এবিষয়ে আমিরুলের মা কানন বেগম জানান, আমার ছেলেটা মানুসিক অসুস্থ, আর আমি কোন পুত্র বধূকে নির্যাতন করিনি। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা আমলে নিয়ে তদন্ত করছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত